• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিশ্ববিদ্যালয় হল নিয়ে মন্তব্যে ক্ষমা প্রার্থনা আমির হামজার

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পি.এম.
মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। তাকে বিতর্কিত রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠন।

এক সাক্ষাৎকারে আমির হামজা এ কথা বলেছেন বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

এক সাক্ষাৎকারে আমির হামজা জানান, কেন্দ্রীয় দুজন দায়িত্বশীল তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, “এখন থেকে কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই।”

ঢাবির মুহসিন হল নিয়ে তার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হলের নাম বলেছি। এটা মুখ ফসকে হয়েছে, এজন্য ক্ষমাপ্রার্থী। আগামীতে সতর্ক থাকব।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদ প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। হামজা বলেন, “ওয়াজ করতে গিয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত।”

এর আগে অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই তরুণ বক্তা। পরে ক্ষমা চেয়ে বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে এ কথা বলেছিলাম। আর কোনোদিন এমন কিছু বলব না।”

উল্লেখ্য, গত মে মাসে জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমির হামজার নাম ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে তার নানা মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের