• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গুলশান-বনানীর তিন মামলায় ছাত্রদলের ৮ নেতা কারাগারে

আদালত প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পি.এম.
ছাত্রদলের ৮ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ। সংগৃহীত ছবি

ঢাকার গুলশান ও বনানী থানার তিনটি নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) আত্মসমর্পণের পর পৃথকভাবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে তারা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন—

কেন্দ্রীয় সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ

সহ-সভাপতি সোহাগ মোল্লা

তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান

সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম মাসুম

হান্নান মামুন

রাশেদ উল্লাহ রাশেদ

আলমগীর বিশ্বাস রাজু

রাসেল

আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, “মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত এই নেতারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেছেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে, আশা করি দ্রুত জামিন পাবেন।”

জানা গেছে, তিন মামলায় বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছিল—

আব্দুল আউয়াল: গুলশানের একটি ও বনানীর দুটি মামলায় সাত বছর

রাসেল ও আলমগীর বিশ্বাস রাজু: গুলশানের এক মামলায় সাড়ে তিন বছর

অপর পাঁচজন: বনানীর এক মামলায় দুই বছর

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের