• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিসিবি নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের

ক্রীড়া প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পি.এম.
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারি হস্তক্ষেপ ও প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে সংশ্লিষ্টদের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তামিম জানান, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি শুধু একটি অনুরোধই করেছিলেন— “একটা ফেয়ার ইলেকশন চাই।” কিন্তু এর পর থেকেই জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ে সরকারি হস্তক্ষেপ শুরু হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, অ্যাডহক কমিটির মাধ্যমে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার বিষয়টি সংবিধানে নেই। অথচ পছন্দসই লোকদের জায়গা দিতে ইচ্ছেমতো সদস্য পরিবর্তন করা হচ্ছে, যা নির্বাচনকে ‘সিলেকশনে’ পরিণত করেছে।

তামিম অভিযোগ করেন, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিবের দপ্তর থেকে সরাসরি চিঠি দিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার ভাষায়, “বিসিবি কোনো রাজনৈতিক দলের নয়, এর মালিক দেশের ১৮ কোটি মানুষ। এখানে কেন পক্ষপাতিত্ব থাকবে?”

তিনি বিসিবি সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশন গঠনের পরও সভাপতির কাউন্সিলর সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করা এবং একই বিষয়ে কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, “এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। ক্রিকেট সবার জন্য।”

তিনি আশা প্রকাশ করেন, ১৭ সেপ্টেম্বর ঘোষিত কাউন্সিলর তালিকা বহাল রাখা হবে এবং একটি হস্তক্ষেপবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকেই সবাই স্বাগত জানাবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা