• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৬ নেতাকর্মী আটক

ভিওডি বাংলা ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর খিলগাঁও থেকে দলটির অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০), উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্যসচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২) ও আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম রিফাত (২৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম