• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় সজিব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের উজ্জল শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।”

এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ চলাকালে পুলিশ ও তৌহিদি জনতার সংঘর্ষ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী