• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, ভর্তি ৬৭৮

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ডেঙ্গু। প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়াল ১৮১ জনে।

এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬৭৮ জন রোগী। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ১৪৯ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৮৫ জন। এছাড়া বরিশালে ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২ জন মারা গেছেন।

এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে রেকর্ড ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ১১ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৬ জন মারা গিয়েছিলেন।

উল্লেখ্য, দেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর বাইরে ২০২৪ সালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে টেকসই কর্মপরিকল্পনা না নিলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের