• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আমি আওয়ামী পরিবারের সন্তান

ছাত্রলীগ করেছি তবে কোনো পদে ছিলাম না: মাহফুজুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পি.এম.
যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি হোটেলের হলরুমে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সংবাদ সম্মেলন করে যুগ্ম-আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকদের পুনর্বাসন করতে অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হলে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে।”

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মিয়া ও সিনিয়র সদস্য সচিব কাউসার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. রুবেল আব্দুল্লাহর পিতা মো. আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. জুবায়ের আলম এবং যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার