• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডিম নিক্ষেপ লজ্জাজনক: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ডিম নিক্ষেপের ঘটনা দেশের জন্য লজ্জাজনক। তিনি জানান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর এই হামলা অসভ্য এবং দেশ ও জাতির সম্মানহানি করেছে।

ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে। অভিযোগ অনুসারে, এ ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে আমেরিকার আওয়ামী লীগের একাংশ।

তাহের বলেন, “বিদেশে এমন ঘটনা হলে দেশ লজ্জিত হয়। যারা এটি করেছে, তারাও অপমানিত হয়েছে, কারণ এ ধরনের আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।” তিনি আরও বলেন, বাংলাদেশে নেতিবাচক সংস্কৃতির ইতিহাস রয়েছে; সরকার প্রধানের সফরের সময়ে বিরোধী কর্মকাণ্ডের মতো ঘটনা এড়িয়ে চলা উচিত।

বিমানে পৌঁছানোর সময় এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানানো, স্লোগান দেওয়া এসব কিছু ছিল; কিন্তু সেই মুহুর্তেই যা ঘটেছে সেটি হাইকমিশনের পরিচালনায় একটি ব্যর্থতা, বলছেন তাহের। তিনি বলেন, কমিউনিকেশন গ্যাপ ছিল, সবদিক থেকে কো-অর্ডিনেশন থাকতে পারলে এধরনের ঘটনা এড়ানো যেত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পালন করতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস; এবং জামায়াতের প্রতিনিধিত্ব করছেন তাহের ও নকিবুর রহমান। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের