• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিবচরে মাদক প্রতিরোধে ইউএনও’র কাছে স্মারকলিপি

মাদারীপুর প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে শিবচর উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপি'র আহবায়ক শাহাদাত হোসেন খান , সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী, ইথু চৌধুরী, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)সহ দলীয় নেতাকর্মীরা ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল - কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের শিকার হয়ে ভবিষ্যৎ জীবনের অন্ধকারে নিমজ্জিত  হচ্ছে। মাদকসেবী বৃদ্ধি পাওয়ায় পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি, ছিনতাইসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ড বেরে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও এইচ এম ইবনে মিজান জানান, শিবচর উপজেলা থেকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী