• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পুনঃনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের প্রধান হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ৬ নভেম্বর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান, সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী উপস্থিত হয়নি। এজন্য নতুন দিন ধার্য করা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে গুলশান থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাব-১ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। সেসময় তার বাসা ও অফিস থেকে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা এবং হরিণের চামড়া জব্দ করা হয়। ওই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তার বিরুদ্ধে মামলা করেন। ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ তাকে মানিলন্ডারিং আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা দেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেফতার তাহসীন কারাগারে
ছবি: সংগৃহীত
রিমান্ডে থাকা মার্শাল আর্ট প্রশিক্ষক সাবিরের বিরুদ্ধে যশোরে ইজিবাইক ছিনতাই মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
অর্থপাচার মামলা কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১০ আগস্ট