• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে  আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক, নিকাহ রেজিস্টারগণ, সুশীল সমাজ ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার