• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার করা হবে: ধর্ম উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পি.এম.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। আমাদের প্রত্যেককে সীরাতুন নবী ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা সদরের জিয়ানগরে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদরাসায় আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, 'প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তার করা হবে'। তাই সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।

মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা হেফাজতে ইসলামীর সভাপতি ক্বারী ওসমান গণি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মাওলানা বশির উদ্দিন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার