• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ইসির নিবন্ধন পাচ্ছে আরেকটি দল

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামীকাল (বুধবার) রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পেতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ নিবন্ধন দেয়া হবে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টির সম্মুখ সারিতে ছিল। জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির দুইজন শাহাদাত বরণ ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসীকতার সাথে মোকাবিলা করেছে এই পার্টি। লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। কমিশন আগামীকাল বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতিক প্রদান করবে।

২০২২ সালে নভেম্বরে গন বিজ্ঞপ্তির আলোকে নিবন্ধন সক্রান্ত সকল শর্ত পূরণ করে বাংলাদেশ লেবার পার্টি। নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে আবেদন নামঞ্জুর করে ২৪ জুলাই ২০২৩। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট আবেদন দাখিল করেন।

বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ২০২৩ সালের ৫ নভেম্বর রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর গত ২৯ মে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রবিউল হাসান রায় চূড়ান্ত করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের