• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বঙ্গবন্ধু রেল সেতু এখন যমুনা রেল সেতু

   ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পি.এম.

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর’ নাম পরিবর্তন করে ‘যমুনা রেল সেতু’ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম ‘বঙ্গবন্ধু রেল সেতু’ থাকছে না। ‘যমুনা রেল সেতু’ নামেই এটি এখন উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করা হতে পারে।

আফজাল হোসেন বলেন, ‘রেলে ইঞ্জিন সংকট রয়েছে, তাই নতুন ট্রেন চালু করতে পারছি না। তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন, পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কি না, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।’

রেলওয়ে প্রকল্পসূত্রে জানা গেছে, রেল সেতুটি নির্মাণে প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এর মেয়াদ দুই বছর বাড়ানো হয়। এতে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি করা হয়। পরে ব্যয় বেড়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা দাঁড়ায়।  এর মধ্যে দেশীয় অর্থায়ন ২৭.৬০ শতাংশ। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে ১২ হাজার ১৪৯ কোটি টাকা। যা প্রকল্পের ৭২.৪০ শতাংশ।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ