• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

এয়ারপোর্টের ঘটনা আ’লীগের চিরাচরিত চরিত্র : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এ.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনায় সেটি আবারও প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এয়ারপোর্টে যা ঘটেছে, এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র। তারা সন্ত্রাসী দল-সেটাই প্রমাণ করেছে। অন্যায় ও অপশাসনের জন্য তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই।”

মির্জা ফখরুল ক্ষোভের সুরে বলেন, আখতারের (এনসিপির সদস্যসচিব আখতার হোসেন) ওপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত সোমবার বিকেল তিনটার দিকে নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে বিমানবন্দরের টার্মিনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের