• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

   ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আরও গতি এসেছে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে। চলতি মাসের ১৮ দিনে এসেছে ১৮৬ কোটি বা ১.৮৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। রেমিট্যান্সের পাশাপাশি ভালো হচ্ছে রফতানি আয়। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এ সময় আমদানি দায় পরিশোধ বেড়েছে। এসব কারণে দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকা বেচাকেনা হওয়া ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে।

প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। অর্থ পাচার ঠেকাতে এখন কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে হুন্ডির চাহিদা কমেছে। চলতি মাসে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে অনেক ব্যাংক ১২৫ টাকা বা বেশি দরে রেমিট্যান্সের ডলার কিনছে ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না
বিডা চেয়ারম্যান জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না