• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
অভিনেত্রী তানিয়া বৃষ্টি-ছবি সংগৃহীত

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিত তার অভিনীত নাটকগুলো প্রকাশিত হচ্ছে এবং দ্রুতই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে তিনি বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন, ফলে আলোচনায়ও রয়েছেন।

এবার তিনি সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এ কাজ করছেন। এতে তানিয়া ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাকে দেখা যাবে কনে রূপে।

নাটকের শুটিংয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তানিয়া বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে, গল্পটা খুব সুন্দর এবং পারিবারিক। অনেক বছর পর সিরিয়ালে কাজ করছি, গল্পটা পড়েই ভালো লেগেছে।”

এর আগে বহু নাটকে বিয়ের দৃশ্যে অভিনয় করেছেন তানিয়া। সে অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “অন-স্ক্রিন বহুবার হলুদ পরেছি, তবে প্রতিটি চরিত্র আলাদা। তাই এই চরিত্রের জন্য বিশেষ অনুভূতি হচ্ছে।”

বিয়ের আগের দিনের অনুভূতি সম্পর্কে তানিয়া বলেন, “যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, তবে খুবই সুন্দর অনুভূতি। গল্পে আমার চরিত্রের বিয়ে অ্যারেঞ্জড, মায়া একদিকে নার্ভাস, একদিকে এক্সাইটেড। নতুন পরিবার পাচ্ছে।”

নার্ভাস হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “নিজের পরিবার ছেড়ে নতুন পরিবারে মানিয়ে নেওয়ার চাপ থাকে, সামনে কী হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা থাকে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’