• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা: খালিদ হোসেন

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাসের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন— “আমাদের দেশে ধর্ম-বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে সহাবস্থান করছে। এ ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য লালন করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে সম্প্রীতির বন্ধন বিনষ্ট না হয়।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, “যাদের দ্বিতীয় ঠিকানা বিদেশে, তাদের দেশপ্রেমের ঘাটতি আছে। কিন্তু আমরা যারা এই দেশে আছি, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। আসুন, সবাই মিলে সৎ উপার্জন করি। যারা ধর্মীয় উপসনালয়গুলো অপবিত্র করার চেষ্টা করবে, তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭৫ লাখ টাকা এবং সমতলের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কঠিন চীবর দান উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

এর আগে প্রধান অতিথি মানিকছড়ি দারুল ইহসান মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার