• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে পিকআপে- ট্রাকের সংর্ঘষে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই পিকআপ (মিনি ট্রাক)-এর চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখানা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

স্থানীয়রা জানান, সবজি বোঝাই পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পিছন দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭৭১৯) দাঁড়িয়ে থাকা পিকআপটিকে (ঢাকা মেট্রো ড ১১-৭৬৭৬) জোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নাজমুল ও তার সহকারী কাওসার ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার