• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলকে দ্বি-রাষ্ট্র সমাধানে বাধা না দেওয়ার হুঁশিয়ারি জাপানের

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-ছবি সংগৃহীত

ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) বাস্তবায়নে বাধা দেয়, তবে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এ সতর্কতা দেন।

ইশিবা বলেন, “জাপান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এটি সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। এতে জাপানের জনগণ গভীরভাবে ক্ষুব্ধ। ভবিষ্যতে ইসরায়েল যদি এ সমাধানের পথে কোনো বাধা সৃষ্টি করে, তবে জাপান কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

এর আগে সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দ্বি-রাষ্ট্র সমাধানের দাবিতে জোরালো আহ্বান জানানো হয়। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

জাপানও প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ মুহূর্তে পিছু হটে টোকিও। বর্তমানে জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান