• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বগুড়ায় ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ালো যুবদল

বগুড়া প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে ৪জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের এই সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গাবতলী লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। একই দিন লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য তারেক রহমানের পক্ষে সকলের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করে জেলা যুবদল পরিবার।

সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শুধুমাত্র বাহক হিসেবে এই সহযোগিতা পৌঁছে দিয়েছেন। বিদেশে থাকলেও দেশের প্রতিটি মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ জনাব তারেক রহমান। তিনি তার পিতৃভূমি গাবতলীর মানুষের সব সময় খোঁজখবর রাখেন। হয়তো অচিরেই তিনি নিজেই ছুটে আসবেন তার ভালোবাসার প্রিয় জনগণের কাছে। এসময় তিনি শুধু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তাদের অভিভাবক তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তারা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি বলেন, একজন মানুষ দেশ থেকে হাজার মাইল দূরে বসে থেকেও সর্বদা ভাবেন তার নিজ দেশের কোটি জনতার কথা, খোঁজ খবর রাখেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দলের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের। এমনই একজন নিরহংকারী ও আদর্শবান নেতার স্বপ্নই তো দেখছে এই বাংলার কোটি জনতা। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে যাতে তিনি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এছাড়াও সাধারণ মানুষের কল্যাণে সর্বদা বগুড়ায় যুবদল পরিবার কাজ করে যাবে মর্মে জানান আবু হাসান।

মঙ্গলবারের এই সহায়তা প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার