• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় দুর্গাপূজা নির্বিঘ্নে করার বার্তা দিলেন যুবদল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছে পাংশা পৌর যুবদল। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পৌর যুবদল নেতা মো. সবুজ সরদার।

এ বছর পাংশা উপজেলায় মোট ৯৮টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে আগত দর্শনার্থীদের সুন্দর পরিবেশে প্রতিমা দর্শনের সুযোগ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান সবুজ সরদার।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার–এই চেতনায় আমরা কাজ করছি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য যুবদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আশ্বাস দেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মো. হারুন-অর রশীদের নির্দেশনায় যুবদল পাংশাতে কাজ করছে। সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাংশা উপজেলা শাখা। সে লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে এক মত বিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার