• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কটাক্ষ, পরে ক্ষমা চান শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পি.এম.
পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। সংগৃহীত ছবি

এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। তাই টাইগারদের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। সেখানে বাংলাদেশকে নিয়ে এক পর্যায়ে কটাক্ষ করে তিনি আলোচনায় আসেন। এক সাংবাদিক বাংলাদেশ দলকে “টাইগার” বলে উল্লেখ করলে আফ্রিদি সঙ্গে সঙ্গেই প্রশ্ন ছুড়ে দেন—“টাইগার কৌন?” (টাইগার কারা?)। পরে সাংবাদিকরা “বাংলাদেশ” বললে তিনি হেসে ‘সরি’ বলেন।

তবে মাঠের লড়াইয়ের প্রসঙ্গে আফ্রিদি টাইগারদের সমীহও দেখিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হয়। তাদের সুযোগ দেওয়া যাবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের সেরা খেলতে হবে।”

সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের সংগ্রহ এখন ২ পয়েন্ট। ফলে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখবে তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে