• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

‘মুচকি হাসি’ ভাইরাল হয়ে ভুগেছেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পি.এম.
মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। সংগৃহীত ছবি

মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন। কয়েক বছর আগে সেই সময়ের একটি ভিডিও ক্লিপই বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি।

কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার একটি ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন অনেকের কাছেই নতুন মুখ ছিলেন পিয়া, কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম ও ভিডিও।

মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে সেই হাসির প্রসঙ্গ। পিয়া জানান, একটি সাধারণ হাসি তার জীবনে এনে দিয়েছিল বড় ধরনের বিপত্তি।

তিনি বলেন, “তখন কোন ভুলে হাসছিলাম জানি না। কিন্তু সেটি ভাইরাল হওয়ার কারণে আমি যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, বিশেষ করে ৫ আগস্টের পর— সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

শোবিজ অঙ্গনে আইনজীবীর সংখ্যা কম নয়। তবে নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা খুবই বিরল। পিয়া জান্নাতুল সেই বিরলদের একজন। কিন্তু একটি মুচকি হাসি যে একদিকে তাকে জনপ্রিয় করবে, অন্যদিকে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলবে— সেটি হয়তো কখনো ভাবেননি তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’