• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

১৫০টির বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি: উর্বী

বিনোদন ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পি.এম.
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সংগৃহীত ছবি

শৈশবের কল্পনা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি তার একটি ইন্টারভিউ ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শৈশব স্মৃতিচারণ করতে গিয়ে উর্বী জানান, ছোটবেলায় নিজেকে তিনি কল্পনা করতেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায় হিসেবে। এখন আর সেই কল্পনায় না থাকলেও, তাকে ঘিরে নানা মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার ভাষায়, “অনেকেই বলেন, আমার চেহারার সঙ্গে ম্রুণাল ঠাকুরের মিল আছে। আবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা বলত, আমি শাবনূরের মতো। কিন্তু আমি নিজে তেমনটা পাইনি।”

নিজের কণ্ঠস্বর প্রসঙ্গেও খোলাখুলি বলেন উর্বী। হাসকি ভয়েস থাকার কারণে অনেকেই তাকে রানি মুখার্জির সঙ্গে মিলিয়ে থাকেন। তবে তার মতে, “রানির ভয়েস আরও বেশি হাসকি।”

প্রিয় তারকাদের প্রসঙ্গে উর্বী জানান, তিনি মুগ্ধ শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, টম হ্যাঙ্কস, শাকিব খান ও আরিফিন শুভর প্রতি। তবে ছোটবেলার ক্রাশ ছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মজার ছলে তিনি বলেন, “যদি ঘুম থেকে উঠে দেখি ইমরান সামনে, তবে বলব তার অভিনয় আমার খুব ভালো লাগে।”

প্রেমের প্রস্তাব প্রসঙ্গেও মুখ খোলেন উর্বী। তার দাবি, “গায়ক, নায়ক, রাজনীতিবিদ, ব্যবসায়ী—সব মিলিয়ে হাজার না হলেও এক থেকে দেড়শ প্রেমের প্রস্তাব পেয়েছি।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’