• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পি.এম.
আগামী ২৬ অক্টোবর লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকো। সংগৃহীত ছবি

ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো— রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকা এই ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ অক্টোবর লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই পরাশক্তি।

স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে মাঠের লড়াই। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। বৃহস্পতিবার রিয়াল খেলবে রিয়াল ওবেইদোর মাঠে।

গত মৌসুমে চার ক্লাসিকোতেই জয় পেয়েছিল বার্সেলোনা। লা লিগায় ৪-০, সুপার কাপের ফাইনালে ৫-২, কোপা দেল রে ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোয় ৪-৩ গোলের জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক মৌসুমে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচে জয় পায় কাতালান ক্লাবটি।

রিয়ালের দায়িত্ব নেওয়ার পর জাবি আলোনসোর এটিই প্রথম এল ক্লাসিকো। অন্যদিকে ফ্লিকের এটি পঞ্চম। আগের চারটি ক্লাসিকোতেই জয়ী হওয়া ফ্লিকের সামনে রয়েছে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। কোচ হিসেবে টানা পাঁচ ক্লাসিকোয় জয়ের রেকর্ড আছে কেবল পেপ গার্দিওলার। বার্নাব্যুতে জয় পেলে সেই কীর্তির পাশে বসবেন ফ্লিকও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা