• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

“একটি শিশু, একটি গাছ, একটি সবুজ পরিবার” স্লোগানকে সামনে রেখে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মোগলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বলেন, গাছ শুধু পরিবেশ নয়, জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে হলে প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ করা জরুরি। 

প্রধান অতিথি আরও বলেন, শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাছের গুরুত্ব অনুধাবন করবে এবং ভবিষ্যতে তারা নিজেরা পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা রাখবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, টুরিস্ট পুলিশ সোনারগাঁও অঞ্চল; মশিউর রহমান শান্ত, মো. আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী