• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করলেও শেষ দিকে ব্যাটিংয়ে খেই হারায় তারা। তবুও দলের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই ম্যাচে ব্যাটিং অর্ডারে রদবদল ছিল এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ কম পেয়েছি। তাই বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং পরীক্ষা করতে চেয়েছিলাম। সুপার ফোরে আমাদের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। এখানকার পিচ ধীরে ধীরে মন্থর হয়ে যাচ্ছে, তবে শিশিরের সমস্যা নেই। তাই আমরা ২০ ওভার ব্যাট করার পরিকল্পনাই করেছিলাম।’

শিবাম দুবেকে তিন নম্বরে নামানোও ছিল সেই পরিকল্পনার অংশ। সূর্যকুমার বলেন, ‘বাংলাদেশের ভালো বাঁহাতি স্পিনার ও লেগ স্পিনার আছে। শিবাম স্পিন ভালো খেলে। তাই আমরা চেয়েছিলাম ৭ থেকে ১৫ ওভারের মধ্যে সে নামুক। আমাদের পরিকল্পনা অনুযায়ী সেটাই হয়েছে। যদিও সে রান করতে পারেনি, তবে আমরা এই পরিকল্পনা ধরে এগোব।’

প্রথম ১০ ওভারে ৯৬ রান তুলেও শেষ পর্যন্ত ভারত থেমে যায় ১৬৮ রানে। এ প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘এই মাঠের আউটফিল্ড ধীরগতির। দ্রুত আউটফিল্ড হলে ১৮০–১৮৫ রান করা সম্ভব ছিল। তবে আমরা জানি, যদি ১২-১৪ ওভার ভালো বল করি, যেকোনো রান নিয়েই জিততে পারব।’  

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবারের সেই ম্যাচ কার্যত নিয়মরক্ষার, কারণ ইতোমধ্যে ফাইনালে পৌঁছে গেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে