• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শিবচরে কারখানায় ভয়াবহ আগুন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের পাশে একটি কাঠের তৈরি ফেস্টুন-ব্যানারের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের শিক্ষক আজিম বলেন , হঠাৎ প্লাস্টিকের গন্ধ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাশের ভবনের বাসিন্দা শাহজালাল হাওলাদার বলেন, বাসায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন জ্বলছে।

শিবচর কনফিডেন্স মিডিয়া সেন্টারের মালিক শহিদুল ইসলাম জানান, তার কারখানায় শুধুমাত্র ফেসটুনের কাঠের ফ্রেম তৈরি করা হয়। আজকে কোনো শ্রমিক কারখানায় যায়নি। হঠাৎ ফোনে খবর পান, কারখানায় আগুন লেগেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে কারা বা কীভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

শিবচর সার্ভিস স্টেশন লিডার মো. জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাদের ধারণা কারখানার এক শ্রমিকের বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো স্কুল ছাত্র-ছাত্রী বা স্থানীয়দের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারখানার ভেতরে রাখা কাঠ ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী