• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জাকেরের মিসক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারতের শুরুটা ধীরগতিতে হলেও অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝড়ো ব্যাটিং দ্রুত দলের স্কোরকে শক্তিশালী করেছে। তবে তৃতীয় ওভারেই অভিষেক আউট হতে পারতেন। তানজিম হাসান সাকিবের বলকে ঠিকঠাক খেলতে না পারায় অভিষেকের ব্যাটে লেগে বলটি উইকেটরক্ষক জাকের আলির দিকে গিয়েছিল। তবে জাকের সেটি ধরে রাখতে পারেননি।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) শুরুর মাত্র ৭ রানে জীবন পাওয়া অভিষেক ৩৭ বলে ৭৫ রান করে দলের জয়ে বড় অবদান রেখেছেন। ধারাভাষ্যকার আতহার আলি খান বলেন, ‘শুরুর এই ক্যাচ মিসটাই ছিল ম্যাচের গেম চেঞ্জিং মুহূর্ত। আমাদের ব্যাটিং তেমন ভালো হয়নি, কিন্তু এই মুহূর্তে ম্যাচের ধারা বদলেছে।’ 

বাংলাদেশ অধিনায়ক জাকের আলিও স্বীকার করেছেন, ‘হ্যাঁ, এটি ম্যাচের মোড় ঘুরিয়েছে। বলটা ধরা উচিত ছিল, তবে পড়েছিল। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে ওঠার ক্ষেত্রে বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর)  পাকিস্তান ম্যাচ বাংলাদেশে জন্য অলিখিত সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছে। আতহার বলেন, ‘গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আমরা ২-১ ব্যবধানে জয় পেয়েছিলাম। আশা করি সেই আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে