• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আ’লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের আগ্রহের পেছনে জামায়াতের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আড়ালে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। শেখ হাসিনার আমলে সংঘটিত গণহত্যার নির্দেশনায় ভারতের মদদ ছিল বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফের রাজনৈতিক পরিসরে সক্রিয় করার চেষ্টা হলে তা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। স্বৈরশাসনের অন্ধকারে জাতিকে ঠেলে দেওয়ার সব আয়োজন চলছে।

সম্প্রতি প্রকাশিত ভোটের জরিপ প্রসঙ্গে রিজভী জানান, এসব জরিপ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই। তিনি বলেন, দেশের বাস্তবতা জরিপের ফলাফলের সঙ্গে কখনোই মেলে না। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তাই বিএনপি এসব নিয়ে উদ্বিগ্ন নয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের