• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসরায়েলকে সমর্থন দেওয়া এজেন্টকে বরখাস্ত

বিনোদন ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা-ছবি সংগৃহীত

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা-সম্প্রতি এমন খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। তবে এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন গায়িকা নিজেই।

এক ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়া লিপা জানান, “ডেইলি মেইলে প্রকাশিত খবরটি অসত্য এবং উদ্দেশ্যমূলক। সংবাদমাধ্যমটি যে ভাষা ব্যবহার করেছে, তা কেবল ক্লিকবেট তৈরি ও অনলাইনে বিভাজন ছড়ানোর জন্য। তবে কোনো শিল্পীর মত প্রকাশে বাধা দেওয়া বা চাপ সৃষ্টির আচরণ আমি সমর্থন করি না।”

এদিকে লিপার ম্যানেজমেন্ট কোম্পানি উইলিয়াম মরিস এনডেভারও এক বিবৃতিতে বিষয়টি মিথ্যা বলে স্পষ্ট করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ডেভিড লেভি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডুয়া লিপার প্রাথমিক ক্যারিয়ারে যুক্ত ছিলেন। পরে তিনি কেবল উপদেষ্টা হিসেবে কাজ করেছেন; শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই।

ডুয়া লিপা দীর্ঘদিন ধরে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে পরিচিত। চলতি বছরের মে মাসে তিনি আরও ৩০০ জনের বেশি শিল্পীর সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চিঠি লিখে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ইনস্টাগ্রাম

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’