• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি

বরিশাল প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পি.এম.
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংগৃহীত ছবি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে। অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে প্রশাসনিক দ্বৈত কাঠামো (পদায়ন, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত) বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বরিশালে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

প্রধান বিচারপতি বলেন, “এক বছর আগে ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, তা এখন বাস্তবে রূপ নিয়েছে। এর ফলে আদালতের সংস্কৃতি, জনগণের প্রত্যাশা এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতায় পরিবর্তন এসেছে।”

তিনি আরও জানান, ব্যাংকক থেকে দুবাই, জোহানেসবার্গ থেকে সাও পাওলো— বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের বিচার সংস্কার ও স্বাধীনতার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের প্রধান বিচারপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিচারব্যবস্থাকে আরও উন্মুক্ত ও বৈশ্বিক করার প্রচেষ্টা চলছে।

সেমিনারে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলা প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপকে যুগোপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং বিচার বিভাগের আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের