• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যেকোনো সময় বাবা হতে পারি : সালমান খান

বিনোদন ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
বলিউডের চিরকুমার সালমান খান-ছবি সংগৃহীত

বলিউডের চিরকুমার সালমান খান, ৫৯ বছর বয়সী এই সুপারস্টার এখনও বিবাহিত নন। সম্প্রতি একটি টেলিভিশন শোতে তিনি তার প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলাপন করেছেন।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়ক। শুধু তাই নয়, সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়েও কথা বলেন। 

শোতে সালমান বলেন, ‘যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।’ নায়ক এও মনে করেন, দুজনেরই উচিত একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া। কেউ যেন কারো ওপর নির্ভরশীল না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

সম্পর্কের ভাঙনের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। সালমান বলেন, ‘যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, তো না হবে। এর জন্য যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে আমাকেই দোষ দেওয়া হোক।’

সালমান আরও জানান, ‘এক থা টাইগার’ ছবির সময় তিনি অনুভব করেছিলেন, যদি তার একটি সন্তান থাকে। তিনি বলেন, “সন্তান নিতে আমি ইচ্ছুক। একদিন নিশ্চয়ই বাবা হব, সেটা যেকোনো সময় হতে পারে-তাড়াতাড়ি বা পরেও। তবে এটুকু নিশ্চিত, আমি সন্তানের বাবা হবই। দেখা যাক।”

উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল; যদিও কোনো সম্পর্কই পরিণতি পায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’