• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

কুমারখালীতে বাবা ছেলের রহস্য জনক মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে বিজয় কুমার বিশ্বাস আত্মহত্যা করেছেন। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার (২৬ সে‌প্টেম্বর) সকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ বাবা-‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান।

নিহত বিজয় কুমার বিশ্বাস (৩২) উদয় নাতুড়িয়া গ্রামের শম্ভু চরণ বিশ্বাসের (৭২) ছেলে। বিজয় পেশায় জে‌লে ছি‌লেন।

পু‌লিশ ও প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে,‌ গতকাল বৃহস্প‌তিবার বি‌কে‌লে বিজয় কুমার বিশ্বা‌সের বাবা শম্ভু চরণ বিশ্বাস পূজা উপল‌ক্ষে বা‌ড়ির এক‌টি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজা‌রে বি‌ক্রি ক‌রেন। রা‌ত সা‌ড়ে ৯টার দি‌কে বিজয় তার বাবার কা‌ছে ছাগল‌ বি‌ক্রির অ‌র্ধেক টাকার ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে শম্ভু চরণ মারা যান। 

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেচিয়ে বিজয় আত্মহত্যা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান ব‌লেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে বাবা-ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ