• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

দেশে ফিরছে না লিটনরা, ৫ দিন পর আফগান সিরিজ

স্পোর্টস ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়ে ১২৪ রানে অলআউট হয় টিম টাইগার্স। ফলে পাকিস্তান ১১ রানের ব্যবধানে ফাইনালে পৌঁছায়, আর বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শেষ।

জয়ের জন্য লক্ষ্যটা ছিল ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট তেমন অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে। ১১ রানের জয়ে ফাইনালে চলে গেছে পাকিস্তান। অন্যদিকে, বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। 

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও সহসা দেশে আসছে না লিটন দাসের দল। আগেই সব ঠিক করা ছিল, এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

এশিয়া কাপে একই গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সুপার ফোরে পাকিস্তানের কাছে হারায় ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে