• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের মাসকট প্রকাশ

স্পোর্টস ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পি.এম.
২০২৬ বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’। সংগৃহীত ছবি

ক্রমশ ঘনিয়ে আসছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। ২০২৬ আসর শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরের প্রতিনিধিত্ব করবে তিন প্রাণী চরিত্র—‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’।

ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিটি মাসকট নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ম্যাপল, জায়ু আর ক্লাচ আনন্দ, শক্তি ও একতার প্রতীক। তারা ফিফা বিশ্বকাপের মূল চেতনা ধারণ করছে।”

ম্যাপল দ্য মুজ (কানাডিয়ান হরিণ): কানাডার সংস্কৃতি ও মানুষের সঙ্গে সংযোগের প্রতীক। মাঠে প্রতীকীভাবে গোলরক্ষকের ভূমিকায়।

ক্লাচ দ্য ঈগল (আমেরিকান ঈগল): আত্মবিশ্বাসী চরিত্র, যুক্তরাষ্ট্রের প্রতীক। মাঠে মধ্যমাঠের সমন্বয়কারী।

জায়ু দ্য জাগুয়ার (মেক্সিকান চিতা): মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে আসা। নাচ, খাবার ও ঐতিহ্যে ভরপুর। মাঠে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে ক্ষিপ্রতা ও সৃজনশীলতার প্রতীক।

ফিফার মতে, এই তিন মাসকট একসঙ্গে ফুটবলের ঐক্য, বৈচিত্র্য ও আবেগকে তুলে ধরবে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে থাকছে হাফটাইম শো। এছাড়া এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ফলে মোট ম্যাচ হবে ১০৪টি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে