• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতিসংঘ নিষেধাজ্ঞা দিলে এনপিটি ছাড়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পি.এম.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

পরমাণু প্রকল্পকে ঘিরে জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করলে নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “জাতিসংঘ যদি কোনো প্রকার নিষ্ঠুর পদক্ষেপ নেয়, তাহলে জাতিসংঘের সঙ্গে আমাদের কার্যকর প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করবে ইরান।”

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের আগ্রহ প্রকাশ করে। তবে তেহরান জানায়, আলোচনায় বসতে তারা রাজি হলেও আইএইএ প্রতিনিধিদের সরেজমিন পরিদর্শনের অনুমতি দেবে না।

পরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যস্থতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বরং তারা অভিযোগ তোলে যে, ইরান ২০১৫ সালের জ্যাকোপা চুক্তি ভঙ্গ করেছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়, যা কার্যকর হবে শনিবার নিউইয়র্ক সময় রাত ১২টা থেকে।

১৯৭০ সালে শাহ রেজা পাহলভীর আমলে ইরান এনপিটি চুক্তিতে সই করে। তখন প্রতিশ্রুতি দিয়েছিল, দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে। তবে আইএইএ সম্প্রতি জানায়, ইরান যে মাত্রায় বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে সহজেই পরমাণু বোমা বানানো সম্ভব।

এর পরই ইসরায়েল গত ১৩ জুন রাতে ‘দ্য রাইজিং লায়ন’ নামের বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও এতে যোগ দেয়। টানা ১২ দিন সংঘাত চলার পর ২৬ জুন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু এরপর থেকেই জাতিসংঘের সঙ্গে নতুন জটিলতায় জড়ায় তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, “ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র তৈরি করে দিয়েছে আইএইএ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম