• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাইপাস মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শাখার কেন্দ্রীয় শুরা সদস্য ও সেক্রেটারি হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদি।

তিনি বক্তব্যে বলেন, “৫ দফা দাবির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সময়ের দাবি হয়ে উঠেছে। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। কোনো ফ্যাসিবাদিকে ভোট দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না।” এ সময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জাম এবং ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী