• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ

নড়াইল প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলার প্রখ্যাত ‘আল্পনা’ সিনেমা হল প্রায় ২০ বছর বন্ধ থাকার পর এখন রূপ নিলো তাবলিগী মার্কাজ মসজিদে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হলের সামনে নতুন মসজিদের ব্যানারের ছবি ভাইরাল হয়েছে।  

১৯৮৪ সালে ‘টাউন হল’ হিসেবে যাত্রা শুরু করা ভবনটি পরে সিনেমা হলে রূপান্তরিত হয়। কিন্তু দর্শকসংকট ও লোকসানের কারণে দুই দশক আগে প্রদর্শনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি ঝরঝরে অবস্থায় পড়ে ছিল। অবশেষে গত বুধবার সেখানে ঝুলে গেল নতুন ব্যানার ‘তাবলিগী মার্কাজ মসজিদ’।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান জানান, “আল্পনা সিনেমা হল আসলে সরকারের ভেস্টেড প্রপার্টি, যা দীর্ঘদিন বন্ধ ছিল।” মাওলানা শহিদুল তাবলিগ জামাতের পক্ষ থেকে ভবনটি ইজারা নিয়েছেন। স্থানীয় তাবলিগ জামাত কর্মীদের মধ্যে এই পরিবর্তনে আনন্দের জোয়ার বইছে।

‘সাথী ভাই’ সংগঠনের পরিচালক মো. রায়হান শেখ বলেন, “যেখানে এক সময় মানুষ গুনাহের অন্ধকারে ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির হবে।”

তবে কেউ কেউ মন্তব্য করছেন, কালিয়াতে আধুনিক মডেল মসজিদ নির্মিত হওয়ায় ঐতিহাসিক এই ভবনটি সংরক্ষণ বা সংস্কার করে রাখা যেত। একসময় নড়াইল জেলায় তিনটি জমজমাট সিনেমা হল ছিল, যা এখন কেবল ইতিহাস।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার