• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পি.এম.
আ.স.ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ায় হান্নান শাহ্’র গ্রামের বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এছাড়া আগামী ১১ অক্টোবর কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভার আয়োজন করেছে ‘হান্নান শাহ্ স্মৃতি সংসদ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

১৯৯১ ও ’৯৬ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হান্নান শাহ। ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ২০০৯ সালে স্থায়ী কমিটির সদস্য হন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে মারা যান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের