• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধা সদর উপজেলা মাদকবিরোধী কর্মসূচি পালন

   ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা সদর  উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে  আলোচনা সভা ও মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নেরগড়দিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার  মাঠে বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর  উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা হয়। 

গাইবান্ধা সদর উপজেলা  শুভসংঘের সভাপতি ছামিউল বাসির  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম সহসভাপতি, আবু সাইদ   মো. আহাদ সৈকতও অর্থ সম্পাদক মো. হামিম চৌধুরী,শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক- মোঃ সাজু আহম্মেদ,ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মোজাহিদ হাসান সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

বক্তারা বলেন, সর্বগ্রাসী মরণ নেশা মাদক। এ নেশার কারণে মারাত্মকভাবে আক্রান্ত  হচ্ছে দেশের লাখ লাখ মানুষ, বিশেষ করে ছাত্র ও যুব সমাজ সবচেয়ে বেশি আক্রান্ত। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপৎগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে, ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। 

বক্তারা বলেন,জীবন একটাই। আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক মানুষের জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে হবে।

আলোচনা সভায় বসুন্ধরা শুভ সংঘের কার্যক্রমকে আগামী দিনে আরো গতিশীল করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা করা হয়


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী