• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে স্কুল অ্যান্ড কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করার ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সামনে রাজবাড়ী–কালুখালী সড়কে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী শাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম ২০১৫ সালে তাঁর মা নূর-নেছার নামে স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করেন।

কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপর থেকেই কলেজের এক শিক্ষক রিয়াজ এবং নাইটগার্ড ডাবুর পরামর্শে তিনি প্রতিষ্ঠানটিতে অনুদান দেওয়া বন্ধ করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনেন।

বক্তারা আরও বলেন, আব্দুস সালাম প্রকাশ্যে নানা মাধ্যমে প্রচার করতে থাকেন যে স্কুল ও কলেজ বন্ধ করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। এর ফলে গত ১৩ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে সংকটে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বহাল রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার