• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিউ ইয়র্কে মির্জা ফখরুল

ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পি.এম.
নিউ ইয়র্কে মির্জা ফখরুল-ছবি সংগৃহীত

নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।

ফখরুল বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশগ্রহণ করে ড. ইউনূস এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি বলেন, “বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ। আগামী দিনেও দেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”

তিনি আরও বলেন, ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন এবং তার আন্তর্জাতিক সুনাম দেশের জন্য গৌরবের। “আমি ড. ইউনূসের মধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই,” যোগ করেন তিনি। ফখরুল আশা প্রকাশ করেন, পাঁচ মাস পর অনুষ্ঠিত হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং যে কোনো সরকার দেশকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে গত ১৫ মাসে অর্থনৈতিক অগ্রগতির ওপর আলোকপাত করেন। তিনি প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগ-বান্ধব পরিবেশে অবদানকে স্বীকৃতি দেন।

‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সঞ্চালনা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ তিনজন অংশ নেন।

এছাড়া ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান।

অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন আবেগঘন বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে