• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মর্মাহত বিজয়, বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের

বিনোদন ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি জনসভায় ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর শহরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর জনসভায় ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও সেখানে প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৬০ হাজার মানুষ জড়ো হন। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর বিজয় সভাস্থলে পৌঁছালে উত্তেজনা চরমে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পদদলিতের ঘটনা ঘটে। গরমে অসুস্থ হয়ে পড়েন শিশুসহ অনেকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯ জন নিহতের খবর নিশ্চিত হয়েছে।

ঘটনার পর বিজয় দ্রুত জনসভাস্থল ত্যাগ করে চেন্নাই ফিরে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গভীর শোক প্রকাশ করে লিখেছেন,
“এই মর্মান্তিক ঘটনায় আমি শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এ ঘটনায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত লিখেছেন, “এত নিরীহ প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। নিহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।”

অন্যদিকে অভিনেতা কমল হাসান সরাসরি তামিলনাড়ু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। যারা দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি সরকারের কাছে অনুরোধ করব- আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করুন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’