• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এসময় চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) এবং একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

র‌্যাব-১০ জানায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, তালা ভেঙে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।

এ ঘটনায় পাংশা থানায় চুরি মামলা (মামলা নং-২৩, তারিখ ২৭/০৯/২০২৫, ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর সহযোগিতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার