• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিদেশি ঘাঁটির বিরোধিতায় চার দেশের অবস্থানকে স্বাগত তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিI সংগৃহীত ছবি

আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা করে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক যৌথ অবস্থানকে স্বাগত জানিয়েছে তালেবান সরকার। চার দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান কিংবা এর আশপাশে কোনো বিদেশি ঘাঁটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। খবর: ডন।

তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিত্রাত বলেন, আফগানিস্তান কখনোই তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এবং কোনো সশস্ত্র গোষ্ঠীর চলাচল অনুমোদন করবে না। তিনি আরও জানান, দেশটি দুর্নীতি, মাদক ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক চায়।

যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জোরদার, সন্ত্রাসী শিবির বন্ধ এবং বিদেশি সন্ত্রাসীদের সহযোগিতা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে। এতে আইএসআইএল, আল কায়দা, টিটিপি ও বিএলএসহ বিভিন্ন গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তা প্রত্যাখ্যান করে।

এদিকে, পাকিস্তানের জামাত-ই-ইসলামী নেতাদের একটি প্রতিনিধিদল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান