• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পিআর হলে জনগণের অংশগ্রহণ থাকবে না: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পি.এম.
বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণের কোন অংশগ্রহণ থাকবে না।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশগ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোনো অংশগ্রহণ থাকবে না।

তিনি বলেন, এস আলম বাংলাদেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতেগোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধনসম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন।

দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গাপূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।

সম্মেলনে একেএম সামছুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ আবুল কাশেমকে সিনিয়র সহসভাপতি, শাহজাহান সিরাজ চেয়ারম্যানকে সহসভাপতি, অধ্যক্ষ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির কমিটি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের