• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় ভারত: হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পি.এম.
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনার মাধ্যমে পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেটে এনসিপি আয়োজিত ঐক্য ও সংহতির সমাবেশে তিনি বলেন, “ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা এক ইঞ্চি মাটিও ছাড়বো না। ১৯৭১ সালে পাকিস্তানের মোকাবিলা করেছে এদেশের মানুষ, ২০২৫ সালে ভারতকেও মোকাবিলা করবে।”

তিনি আরও বলেন, দেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। অথচ তরুণ নেতারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে বিশ্বকে পথ দেখিয়েছে, সেভাবেই ইন্দোনেশিয়া ও নেপাল নতুনভাবে স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর বয়স মাত্র ৩৫ বছর, বাংলাদেশেও ৩৫ বছর বয়সী একজন প্রধানমন্ত্রী হবেন।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের সময় অতিথি পাখিরা এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনো ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে পাশে পাবেন, তাকেই ভোট দেবেন।”

সমাবেশে হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ ও বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের