• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চ্যাম্পিয়ন ভারতকে বিসিসিআইয়ের কোটি টাকার পুরস্কার

স্পোর্টস ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পি.এম.
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। সংগৃহীত ছবি

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। তবে মাঠে ট্রফি গ্রহণ না করায় ম্যাচের পরও তৈরি হয়েছে বিতর্ক। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর, দলটির চ্যাম্পিয়ন হওয়া।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ভারত। এবারের আসরে প্রাইজমানি আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আয়োজক কমিটির সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে—চ্যাম্পিয়ন দল ভারত পাচ্ছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।

তবে এর চেয়েও বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া জানিয়েছেন, এশিয়া কাপজয়ী খেলোয়াড়দের জন্য ঘোষণা করা হয়েছে ২১ কোটি রুপি পুরস্কার। ডলার হিসেবে যা ২৫ লাখেরও বেশি এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৬৭ লাখ টাকা।

এদিকে পাকিস্তানকে হারালেও ভারত ট্রফি গ্রহণ করেনি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদ সদস্য মহসিন নাকভি উপস্থিত ছিলেন। তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারতীয় দল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে